Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাদক কারবারে ধৃত শাহজাদাকে নিয়ে টিটাগড়ে ঘুরল পুলিস

মাদক কারবারে ধৃত শাহজাদাকে নিয়ে টিটাগড়ে ঘুরল পুলিস
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চুরির মধ্যে দিয়ে অপরাধ জগতে প্রবেশ। ছোটবেলায় একবার গণপিটুনির শিকার হয়েছিল সে। পরে ড্রাগ মাফিয়া দাদ্দারাজুর শিবিরে নাম লেখায়। কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে টিটাগড় সহ বারাকপুর শিল্পাঞ্চলের মাদক কারবারি হয়ে ওঠে উড়ানপাড়ার শাহজাদা। বেশ কয়েকটি খুনের নেপথ্যেও তার নাম জড়ায়। একবার শিয়ালদহ কোর্ট চত্বরে একজনকে চপার দিয়ে মেরে শিরোনামে চলে আসে সে। তারপর টিটাগড় ছেড়ে থাকতে শুরু করে মেটিয়াবুরুজ, খিদিরপুর, ওয়াটগঞ্জ এলাকায়। সেখানে বসেই বারাকপুর শিল্পাঞ্চলে মাদকের কারবার ‘অপারেট’ করত সে। এক মহিলাকে খুনের প্রধান কারিগর হিসেবে নাম জড়িয়েছিল শাহজাদার। সেই শাহজাদা বর্তমানে বারাকপুর পুলিস কমিশনারেটের কব্জায়। পঞ্চাশোর্ধ শাহজাদাকে নিয়ে গোটা উড়ানপাড়া ঘোরায় বিশাল পুলিস বাহিনী। নিয়ে যাওয়া হয় টিটাগড় স্টেশন রোড চত্বরেও। তার আগে কমপক্ষে দেড়শো পুলিস গোটা এলাকা ঘিরে রাখে। গত সোমবার বিলকান্দায় বারাকপুর পুলিস কমিশনারেটের হাতে গ্রেপ্তার হয় মাদক কারবারি শাহজাদা। তাকে জেরা করে অতীতের সমস্ত অপরাধের খতিয়ান বের করতে চাইছেন গোয়েন্দারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ