Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক হাতবদলের আগে মাটিগাড়ায় পুলিসের জালে ১

হাতবদলের আগেই ৮৩ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিস। শনিবার গভীররাতে মাটিগাড়া থানার অন্তর্গত একটি আবাসনের সামনে থেকে ওই যুবককে হাতেনাতে ধরা হয়।

মাদক হাতবদলের আগে মাটিগাড়ায় পুলিসের জালে ১
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: হাতবদলের আগেই ৮৩ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিস। শনিবার গভীররাতে মাটিগাড়া থানার অন্তর্গত একটি আবাসনের সামনে থেকে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম তপন শীল। মাটিগাড়ার পাঁচকলগুড়ির বাসিন্দা সে। ওই যুবক দীর্ঘদিন ধরেই বিভিন্ন মারফতে মাদক এনে এলাকায় বিক্রি করছিল। ওই রাতে পুলিসের কাছে গোপন সূত্রে খবর আসে মাদক এনে হাতবদলের উদ্দেশ্যে ওই যুবক দাঁড়িয়ে আছে। সেখানে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। সন্দেহভাজন ওই যুবককে জেরা করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৮৩ গ্রাম মাদক উদ্ধার হয়। এরপর গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এই চক্রে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করা হয়েছে বলে মাটিগাড়া থানা সূত্রে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ