Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

মধ্যপ্রদেশের ১৭টি জায়গায় মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত মোহন যাদবের সরকারের

মধ্যপ্রদেশের ১৭টি জায়গায় মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত মোহন যাদবের সরকারের
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভোপাল, ২৪ জানুয়ারি: মধ্যপ্রদেশের ১৭টি জায়গায় মদ নিষিদ্ধ করার বিষয়ে অনুমোদন দিল রাজ্য সরকার। আজ, শুক্রবারই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভাও। সূত্রের খবর, গোটা মধ্যপ্রদেশেই মদ নিষিদ্ধ করার পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সে রাজ্যের বিজেপি শাসিত সরকার। তার প্রথম ধাপ হিসেবেই ১৭টি জায়গায় মদ নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। এই তালিকায় রয়েছে, উজ্জয়িনী, অমরকণ্টক, মহেশ্বর, ওর্চা, ওমকালেশ্বর, মাণ্ডলা, মূলতাই, মাণ্ডলার নর্মদাঘাট, জবলপুর, চিত্রকূট, মৈহার, সলকানপুর, মাণ্ডলেশ্বর, মন্দসোর, বার্মান, পান্না-সহ বেশ কিছু জায়গা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এই এলাকার দোকানগুলি সম্পূর্ণভাবেই বন্ধ করতে হবে। সেগুলি কোনওভাবেই অন্যত্র স্থানান্তরিতও করা যাবে না। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে দীর্ঘদিন ধরেই মদ নিষিদ্ধ করার দাবি উঠেছে। এর আগে কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের আমলেও এই দাবি উঠেছিল। শাসক দলের একাংশই এই দাবি তুলেছিল। যা নিয়ে শুরু হয়েছিল দলীয় কোন্দলও। মোটের উপর বিষয়টি নিয়ে সেই সময়ে মধ্যপ্রদেশে বেশ হইচই হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ