সংবাদদাতা, রামপুরহাট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার রামপুরহাট হাইস্কুল ফর গালর্সে প্রশাসনিক বৈঠক করা হয়। সেখানে মহকুমার সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ডাকা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, পর্ষদ নিযুক্ত জেলা কনভেনর ও পুলিস আধিকারিকরা।
Advertisement
এবছর ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক ও ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেখানে পরীক্ষার দিনগুলিতে সর্বত্র রাস্তা যানজট মুক্ত রাখা হবে। যাতে প্রশ্নপত্র থেকে পরীক্ষার্থীরা ঠিকমতো সেন্টারে পৌঁছতে পারে। কোনও পরীক্ষার্থী অসুস্থ হলে যাতে দ্রুত অ্যাম্বুলেন্স মেলে সেটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স না মিললে বিডিও অফিস থেকে গাড়ির ব্যবস্থা করতে হবে। পর্ষদ নিযুক্ত জেলা কনভেনর চন্দন ঘোষ বলেন, প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রতিটি সেন্টার ও ভেনুর প্রবেশ ও বেরনোর পথ এবং স্টোররুম মিলিয়ে তিনটি করে সিসি ক্যামেরা থাকবে। মোবাইল বা যেকোনও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনও শিক্ষক-শিক্ষিকা যদি ভুল করেও মোবাইল নিয়ে চলে আসেন, তাহলে তা প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জের কাছে জমা রাখতে হবে।
অন্যদিকে, এদিন বাল্যবিবাহ রোধ নিয়েও একটি মিটিং হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৭ মার্চ বিশ্বনাট্য দিবসের দিন প্রতিটি স্কুলে নাটক মঞ্চস্থ হবে। বাল্যবিবাহ নিয়ে সকলকে সচেতন করা হবে। স্কুল পড়ুয়ারা সেই নাটকে অভিনয় করবেন। অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে সেই নাটক দেখানোর ব্যবস্থা করতে হবে। সেই নিয়ে এদিন একটি কমিটিও গঠন করা হয়।