Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকের উত্তরপত্রের পার্সেল বুকিংয়ে স্টেশনের সংখ্যা কমানোয় ক্ষোভ

মাধ্যমিকের উত্তরপত্রের পার্সেল বুকিংয়ে স্টেশনের সংখ্যা কমানোয় ক্ষোভ
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রেল আলিপুরদুয়ারে মাধ্যমিকের উত্তরপত্রের পার্সেল বুকিং পরিষেবার জন্য স্টেশনের সংখ্যা কমিয়ে দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। এর আগে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের পার্সেল বুকিং করা যেত আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, দলগাঁও, হাসিমারা ও ফালাকাটা জেলার এই ছয়টি রেল স্টেশন থেকে। কিন্তু কোনও এক অদৃশ্য কারণে এবার পাঁচটি স্টেশন কমিয়ে দিয়ে শুধুমাত্র নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে মাধ্যমিকের উত্তরপত্রের পার্সেল বুকিং করা যাবে। এই নির্দেশিকা জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এরপরই ক্ষোভ দেখা দিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের মধ্যে। বিষয়টি নিয়ে রেলের সঙ্গে কথা বলতে জেলাশাসকককে চিঠি দিয়ে অনুরোধ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। জেলাশাসক আর বিমলা বলেন, মধ্য শিক্ষা পর্ষদের চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে রেলের সঙ্গে কথা বলা হচ্ছে। যদিও শনিবার ছুটিতে থাকায় রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম এবিষয়ে কিছু বলতে চাননি।
Advertisement
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, পার্সেল পরিষেবা বুকিংয়ে স্টেশনের সংখ্যা কমে যাওয়ার কারণে অযথা জটিলতা তৈরি হতে পারে। উত্তরপত্রের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিতে পারে। রেলের উচিৎ মাধ্যমিক উত্তরপত্রের পার্সেল বুকিংয়ে স্টেশনের সংখ্যা আগের মতোই রাখা।
Advertisement
সম্পর্কিত সংবাদ