সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ি হাইস্কুলের গাফিলতির জেরে এবার মাধ্যমিক পরীক্ষায় বসা প্রায় অনিশ্চিত এক ছাত্রের। স্কুলের সকল পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এলেও বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে বরাবর র্যাঙ্ক করা মেধাবী ছাত্র শুভ রায়ের অ্যাডমিট আসেনি। এ জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছে শুভ ও তার বাবা-মা। যদিও স্কুলের দাবি, তারা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানিয়েছে। এদিকে, এদিন স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করে এসএফআই।
Advertisement
হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লির বাসিন্দা আলু ব্যবসায়ী বিষ্ণুপদ রায়ের একমাত্র সন্তান শুভ। বরাবরই সে লেখাপড়ায় ভালো। স্কুলে প্রতিবছরই দ্বিতীয়, তৃতীয় র্যাঙ্ক করে। মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিলআপ করেছিল। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা গেল সমস্ত ছাত্রের অ্যাডমিট কার্ড আসলেও শুভ রায়ের অ্যাডমিট কার্ড আসেনি। টিআইসি’কে বিষয়টি জানিয়েছে সে। কিন্তু এদিন পর্যন্ত সুরাহা হয়নি। এদিকে, মাধ্যমিক পরীক্ষা আগামী সোমবার থেকে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হলদিবাড়ি হাইস্কুলের এসে টিআইসি’র সঙ্গে কথা বলেন টিএমসিপি’র সদস্যরা। এসএফআইয়ের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। যদিও পরে হলদিবাড়ি থানার পুলিসের হস্তক্ষেপে অবস্থান তুলে নেন এসএফআই কর্মীরা।
শুভ বলে, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই অ্যাডমিট কার্ড পেলাম না। খুব চিন্তিত রয়েছি। কী হবে জানি না। আমি চাই, এ বছরই যেন আমাকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয়। তার বাবা বিষ্ণুপদবাবু বলেন, আমি স্কুলে যোগাযোগ করলে বলা হয় ছেলে না কি ফর্ম ফিলআপ করেনি। কিন্তু আমি তাদের ফর্ম ফিলআপের রিসিভ কপি দেখেয়িছি। শিলিগুড়িতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যাই। সেখান থেকে বলা হয় স্কুলের গাফিলতি।
এসএফআইয়ের হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক আকাশ রায় বলেন, টিআইসির এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি। একজন মেধাবী ছাত্রের জীবন এভাবে উনি নষ্ট করতে পারেন না। শনিবারের মধ্যে ছেলেটি অ্যাডমিট কার্ড হাতে না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
অন্যদিকে, হলদিবাড়ি হাইস্কুলের টিআইসি স্বর্ণকমল রায় বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। আমরা স্কুলের পক্ষ থেকে পর্ষদের সঙ্গে যোগাযোগ রাখছি।