Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি, গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য সহ ৩ জন

মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি, গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য সহ ৩ জন
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি ও পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগে কেএলসি থানার পুলিস তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিরঞ্জিৎ মণ্ডল সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার রাতে বামুনঘাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কেএলসি থানার বামুনঘাটায় বৃহস্পতিবার এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে মহিলাদের দড়ি টানাটানি প্রতিযোগিতা চলছিল। তখন মদ্যপ অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও আরও দু’জন মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ