Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষার্থীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে মালদহের কালিয়াচকের এক যুবক ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। এনিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার।

মাধ্যমিক পরীক্ষার্থীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে মালদহের কালিয়াচকের এক যুবক ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। এনিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। জলপাইগুড়ি শহর লাগোয়া মণ্ডলঘাটের তেলিপাড়া এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে বুধবার সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। নিখোঁজ ছাত্রীর মামাবাড়ি কালিয়াচক। সম্প্রতি ওই এলাকার এক যুবকের সঙ্গে ছাত্রীর ফোনে কথাবার্তা হতো বলে জানতে পেরেছে তার পরিবার। ওই যুবকই তাঁর নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে বলে সন্দেহ ছাত্রীর বাবার। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিসের তরফে জানানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ