সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষায় এবারে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। জেলাজুড়ে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৭,৩২০ জন। তারমধ্যে ছাত্রের সংখ্যা ৭ হাজার ৪৫০ জন। যেখানে ছাত্রীর সংখ্যা ৯,৮৭০ জন। দক্ষিণ দিনাজপুর জেলায় এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ২ হাজার বেশি।
Advertisement
এবারে জেলায় ৫৩ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। যার মধ্যে মূল কেন্দ্র ১১ টি ও সাব ভেন্যু ৪২ টি। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে প্রস্তুতি বৈঠক করল পর্ষদ এবং প্রশাসন। জেলার পতিরামের বাহিচা হাইস্কুলে পর্ষদের তরফে একটি প্রস্তুতিমূলক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক (ডিআই) দেবাশিস সমাদ্দার, পর্ষদের আধিকারিক ও ভেন্যু ইনচার্জ ও শিক্ষকরা।
কীভাবে পরীক্ষা নেওয়া হবে এবং পর্ষদের নিয়মাবলী কী রয়েছে, তা বিশদে আলোচনা হয়। পরীক্ষার্থীদের জন্য প্রতিটি ব্লকে একটি করে অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার আটটি ব্লকেই অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পানীয় জল এবং পরীক্ষা হলে যাতে সুব্যবস্থা থাকে, তা খতিয়ে দেখেন বালুরঘাটের বিডিও সম্বল ঝা।
ডিআই দেবাশিস সমাদ্দার বলেন, এবারে জেলায় মোট ১৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা নিয়ে একটি বৈঠক হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা করা হচ্ছে।
এদিন বালুরঘাটের বিডিও পতিরাম ও বালুরঘাটের বেশকিছু স্কুল পরিদর্শন করেন। বিডিও বলেন, সব কেন্দ্রে যাতে পানীয় জল ও অন্যান্য ব্যবস্থা ঠিক থাকে, তার জন্য নানা স্কুল পরিদর্শন করলাম। পতিরামের বাহিচা এলকে হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রানা শীল বলেন, আজ আমাদের বিদ্যালয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক হয়। সেখানে স্কুলের প্রধান শিক্ষকদের কী করণীয় তা জানিয়ে দেওয়া হয়েছে। সেইমতো আমরা প্রস্তুতি নিয়েছি।