নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় গুরুতর জখম হল চার ছাত্রী। এরা সকলেই পাটছড়া তারাকান্ত হাইস্কুলের ছাত্রী। এদের পরীক্ষার সিট পড়েছিল সাহেবেরহাট পূর্ণানন্দ হাইস্কুলে। বাড়ির কাছাকাছি চলে আসার পর দু’টি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ওই চারজন জখম হলে তাদের কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। এদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়। বাকি দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
এদিকে, খবর পেয়ে মধ্য শিক্ষা পর্ষদের কোচবিহার জেলার পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক সঞ্জয়কুমার সরকার মেডিক্যাল কলেজে আসেন। তিনি বলেন, এই ছাত্রীরা পরবর্তী পরীক্ষা হাসপাতাল থেকে দিতে চাইলে সবরকমের সহায়তা করা হবে।
প্রসঙ্গত, এদিন জেলায় মোট সাতজন মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরনো ও দু’জন নতুন। এদিন জেলায় মোট ৩৪ হাজার ৯৫৫ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ১৫ হাজার ৫২০ জন ছাত্র ও ১৯ হাজার ৪৩৫ জন ছাত্রী। মোট এক হাজার ৮০ জন অনুপস্থিত ছিল। তার মধ্যে ২৩০ জন ছাত্র ও ৮৫০ জন ছাত্রী।