Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড পেল না ছাত্র, স্কুলকে দুষছেন বাবা-মা

মাধ্যমিক পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড পেল না ছাত্র, স্কুলকে দুষছেন বাবা-মা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: স্কুলের গাফিলতিতে এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না এক মেধাবী ছাত্র। স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড। অথচ হলদিবাড়ি হাইস্কুলের এক মেধাবী ছাত্র হাতে পেলে না অ্যাডমিট কার্ড। যা শুনে কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্র সহ তার মা-বাবা। 
Advertisement
শুভ রায় নামে ওই ছাত্র বলে, নবম শ্রেণিতে সময় মতো রেজিস্ট্রেশন করেছিলাম। এরপর দশম শ্রেণিতে ভর্তি হই। মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিই। অ্যাডমিট কার্ডের জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর স্কুলে দিয়ে আসি। বন্ধুরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করলেও আমার অ্যাডমিট কার্ড আসেনি বলে স্কুল জানায়। এদিকে, স্কুল থেকে বলা হয় আমি না কি ফর্ম ফিলআপ করিনি। আমি যদি ফর্ম ফিলআপ না করে থাকি তাহলে ফর্ম ফিলআপের পর স্কুল রিসিভ কপি দিল কেন। ছাত্রের মা মনা রায় বলেন, ছেলে খুব মেধাবী। ও পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছে। সকলেই অ্যাডমিট কার্ড পেলেও এ বছর আমার ছেলে পরীক্ষায় বসতে পারল না স্কুলের গাফিলতিতে। এটা মানা যায় না। এ বিষয়ে হলদিবাড়ি হাইস্কুলের টিআইসি স্বর্ণকমল রায় জানান, কী কারণে ওই ছাত্র অ্যাডমিট কার্ড পেল না তা জানতে মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। অ্যাডমিট কার্ড পাওয়া যায়নি, এটা খুবই দুঃখজনক ঘটনা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ