Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

মাধুরীর প্রশংসা

মাধুরীর প্রশংসা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
গত শতকের আট বা নয়ের দশকে সিনেমার শ্যুটিংয়ের নেপথ্যে মহিলার সংখ্যা ছিল নামমাত্র। অভিনেত্রীর সঙ্গে হয়তো শুধুমাত্র মহিলা হেয়ার ড্রেসার থাকতেন। বাকি সকলেই পুরুষ। দিন বদলেছে। এখন লেখক, পরিচালক থেকে শুরু করে ক্যামেরার নেপথ্যে এমনকী অ্যাকশন মাস্টার হিসেবেও মহিলারা কাজ করছেন। তা দেখে মুগ্ধ মাধুরী দীক্ষিত। তাঁর কথায়, ‘মহিলারা অনেকটা পথ এসেছেন। এখন সিনেমা তৈরির সব বিভাগেই মহিলারা কাজ করেন। বিশেষত যাঁরা প্রযোজনা করছেন, তাঁদের আলাদা প্রশংসা প্রাপ্য। ছবির গল্প নিয়ে তাঁরা ঝুঁকি নিচ্ছেন দেখে ভালো লাগে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ