Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুড়িগঙ্গায় ডোবা জাহাজ সরানোর দাবি

মুড়িগঙ্গায় ডোবা জাহাজ সরানোর দাবি
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ : ১৩ ফেব্রুয়ারি মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। প্রায় এক সপ্তাহ কেটে গেলেও সেটি একই রকম অবস্থায় রয়েছে। জাহাজটিকে নদী থেকে সরিয়ে নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৎস্যদপ্তরে দরখাস্ত করা হয়েছে। মৎস্যজীবীদের অভিযোগ, পণ্যবাহী জাহাজটিতে ছাই ভর্তি রয়েছে। ছাইগুলি নদীতে মিশে গেলে জল দূষিত হয়ে যাবে। এক্ষেত্রে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হবে। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বিজন মাইতি বলেন, ‘মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপ, ঘোড়ামারা, সাগর, কুলপি, ডায়মন্ডহারবার, হলদিয়া, খেজুরি ও নন্দীগ্রামের প্রায় ১২ হাজার প্রান্তিক মৎস্যজীবী ছোট নৌকা নিয়ে মাছ ধরেন। ওই নদীতে যদি জাহাজে থাকা ছাই মিশে যায় তাহলে জল দূষিত হয়ে যাবে। তখন আর কোনও মাছ পাওয়া যাবে না।’ মৎস্যজীবীদের আশঙ্কা, এমন হলে তাঁদের ক্ষতি হবে। এছাড়াও ওই নদী দিয়ে প্রচুর নৌকা ও ট্রলার যাতায়াত করে। জাহাজটিকে সরিয়ে না নেওয়া হলে আগামী দিনে সমস্যা তৈরি হবে। দুর্ঘটনাও হতে পারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ