নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে বিধ্বস্ত আম আদমি পার্টি (আপ)। ২৭ বছর পর রাজধানীর কুর্সিতে বসতে চলেছে বিজেপি। রবিবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন আতিশী। এরইমধ্যে সরকার গঠনের জন্য তৎপরতা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। নতুন সরকারের শপথের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর সেরে ফেরার পরই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ সোমবার ফ্রান্স ও আমেরিকা সফরের জন্য রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার ফেব্রুয়ারি তাঁর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা। তাই দিল্লির নতুন সরকারের শপথ চলতি সপ্তাহের শেষের দিকে হবে বলে মনে করা হচ্ছে। দিল্লিতে ক্ষমতায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। এনডিএ শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে খবর।
Advertisement
সূত্রের খবর, এদিন দিল্লিতে সরকার গঠন নিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বিজেপির নব নির্বাচিত ৪৮ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসেন দলের দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেব। নয়াদিল্লি আসনে আম সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলার হিসাবে আত্মপ্রকাশ করেছেন তিনি। বিজেপির মুখ্যমন্ত্রী পদের দৌড়ে তাঁর নামও রয়েছে। এদিন পরবেশ রাজ নিবাসে গিয়ে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করেছেন বলে খবর।
এর আগে রাজ নিবাসে গিয়ে সাক্সেনার হাতে ইস্তফাপত্র তুলে দেন আতিশী। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত লেফটেন্যান্ট গভর্নর তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছেন বলে খবর। আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে তাঁর দল।সেইসঙ্গে বিজেপি যাতে নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বাধ্য হয়, সেই চেষ্টা চালাবেন তাঁরা। দল হারের কারণ নিয়ে আত্মসমীক্ষা করবে বলেও তিনি জানিয়েছেন।