Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মিচেল মার্শকে নিয়ে অনিশ্চয়তা

মিচেল মার্শকে নিয়ে অনিশ্চয়তা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
পারথ: প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়া। ভারতের কাছে ২৯৫ রানে হার  প্রবল চাপে ফেলে দিয়েছে কামিন্স বাহিনীকে। মনে করা হচ্ছিল, দলে কিছু পরিবর্তন হতে পারে। তবে নির্বাচকরা সেই পথে হাঁটলেন না। স্কোয়াড অপরিবর্তিত। একমাত্র সংশয় মিচেল মার্শকে নিয়ে। পারথে তিনি চোট পেয়েছেন। তবে অজি অলরাউন্ডারকে নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে রাজি নন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি জানিয়েছেন, ‘হাতে সময় আছে। মিচেলের উপর নজর থাকবে।’ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ভরাডুবির অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। একেবারেই ফর্মে নেই মার্নাস লাবুশানে। শেষ দশটি টেস্ট ইনিংসে তাঁর ব্যাটিং গড় ১৩.৬৬। এর পরেও টিম ম্যানেজমেন্ট মার্নাসের পাশে। কোচের কথায়, ‘সময়টা ওর ভালো যাচ্ছে না। বুঝতে পারছি মার্নাসের মনের অবস্থা। তবে ও খুবই দক্ষ ব্যাটসম্যান। আমার বিশ্বাস, দ্রুত রানে ফিরবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ