Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চক্র,  তারকেশ্বর থেকে গ্রেপ্তার দুই সদস্য

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চক্র,  তারকেশ্বর থেকে গ্রেপ্তার দুই সদস্য
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: মোবাইল টাওয়ারের মূল্যবান ব্যাটারি চুরির ঘটনায় তারকেশ্বর থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। সোমবার রাতে গুড়াপ থানার পুলিস তারকেশ্বর থানার সহযোগিতায় দু’জনকে গ্রেপ্তার করে।
Advertisement
ধৃতদের নাম শুভাশিস দাস ও রাজকুমার পুরকাইত। এঁদের বাড়ি যথাক্রমে তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া ও সন্তোষপুর পঞ্চায়েতের গুড়িয়াভাটা গ্রামে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হুগলির বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের দামি ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল। ৭ ফেব্রুয়ারি গুড়াপ থানায় দু’টি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ দায়ের হয়। এরপরই গুড়াপ থানার পুলিস তদন্তে নেমে ৯ ফেব্রুয়ারি তারকেশ্বর থেকে একজনকে গ্রেপ্তার করে। আদালতে তোলার পর ধৃতকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিস হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির বড় চক্রের সন্ধান পায় পুলিস। এরপর সোমবার রাতে একযোগে তারকেশ্বর, পাণ্ডুয়া ও ঝাড়গ্রামে হানা দিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তারকেশ্বরের দু’জন ছাড়া বাকিদের পরিচয় জানায়নি পুলিস। তবে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ব্যাটারি ও ইনভার্টার তৈরির সরঞ্জাম।
পুলিস সূত্রে আরও জানা যায়, মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে ইনভার্টার তৈরির একটি বড় চক্র সক্রিয়। এই চক্রের পান্ডাকে ধরতে তদন্ত চালাচ্ছে পুলিস‌।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ