Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের হদিশ, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের হদিশ, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: রাজ্যের দুই জেলার মোট ৯টি থানায় ১২টি অভিযোগ জমা পড়েছিল মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি নিয়ে। এই ব্যাটারি চক্রকে ধরতে নাজেহাল হতে হয়েছে পুলিসকে। অবশেষে গ্রেপ্তার হয়েছে মোট পাঁচজন। আটক হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার ব্যাটারি ও ব্যাটারি তৈরির সরঞ্জাম। এই বিষয়ে বুধবার গুড়াপ থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিসের ডিএসপি প্রিয়ব্রত বক্সি।
Advertisement
ডিএসপি জানান, হুগলি গ্রামীণ পুলিস সুপার কামনাশিস সেনের নির্দেশে ওই ব্যাটারি চক্রকে ধরতে বিশেষ দল গঠন করা হয়। প্রথমে তদন্তকারীরা সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। পাশাপাশি ওই এলাকায় কোন মোবাইল বেজেছিল, তার তথ্যও নেওয়া হয় স্পেশাল প্রটেকশন গ্রুপ থেকে। ৯ ফেব্রুয়ারি গুড়াপ থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে একটি গাড়ি ও তার ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। সেই ড্রাইভারের সূত্র ধরে প্রচুর ব্যাটারির যন্ত্রাংশ উদ্ধার হয়। মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দু’জন মোবাইল টাওয়ার কোম্পানির টেকনিশিয়ানও জড়িত। যে পরিমাণ ব্যাটারি চুরি হয়েছিল, তার বাজার মূল্য ১৫ লক্ষ টাকারও বেশি। গুড়াপ থানা প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করতে পেরেছে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিস। তদন্তের স্বার্থে এদের নাম জানানো হচ্ছে না। ধৃত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বরে, একজনের বাড়ি ঝাড়গ্রামে এবং অপরজনের বাড়ি পাণ্ডুয়ায়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা তারকেশ্বর থেকে গোটা বিষয়টাকে চালাত।
অন্যদিকে, তারকেশ্বরের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে খুঁজতে দিন কয়েক আগে গুড়াপ থানা হানা দিয়েছিল তারকেশ্বর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। এক মহিলার সঙ্গে একটি বাড়িতে দুর্গাপুজোর পর থেকে ভাড়া থাকতেন তিনি। মুর্শিদাবাদের বাসিন্দা ওই ব্যক্তি পলাতক। তাঁকে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ