Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল নিষিদ্ধ অধিবেশন কক্ষে, বিজ্ঞপ্তি বিধানসভায়

মোবাইল নিষিদ্ধ অধিবেশন কক্ষে, বিজ্ঞপ্তি বিধানসভায়
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়কদের মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ না-করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিধানসভার সচিবের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, অধিবেশন কক্ষে মোবাইলসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ। যদিও সোমবার বাজেট অধিবেশনের সূচনার দিনে অধিবেশন কক্ষের ভিতরে বিধায়কদের কাছে মোবাইল ফোন দেখা গিয়েছে। 
Advertisement
সম্প্রতি অধিবেশন চলাকালে মোবাইল ফোন বেজে ওঠা এবং কথা বলার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক বিধায়ক ভর্ৎসিত হয়েছেন। ঘটেছে বিধায়কের মোবা‌ইল ফোন আটক করার মতো ঘটনাও। এনিয়ে স্পিকার সদস্যদের সতর্ক করলেও অধিবেশন চলাকালে অনেকের মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করার দৃশ্য প্রায়ই দেখা যায়। বিধানসভার সচিবের বিজ্ঞপ্তি জারির পর এটা বন্ধ হয় কি না এখন সেটাই দেখার। এছাড়া বিধানসভার নিরাপত্তাজনিত একগুচ্ছ নির্দেশিকাও রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ