Bartaman Logo
২৭ মে, ২০২৬

মা-বাবার অনুমতি ছাড়া সন্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়!

মা-বাবার অনুমতি ছাড়া সন্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়!
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: এবার থেকে মা-বাবার অনুমতি ছাড়া শিশুরা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না। ডিজিটাল ডেটা প্রোটেকশন আইন সংক্রান্ত খসড়ায় এমনই প্রস্তাব দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে তাদের পোস্ট প্রকাশের ক্ষেত্রেও একগুচ্ছ নিয়ম জারি করতে চাইছে মোদি সরকার। খসড়ায় বলা হয়েছে, শিশুর বয়স সহ একাধিক ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সংস্থাকে অভিভাবকের অনুমতি নিতে হবে। শুক্রবারই এই খসড়া প্রস্তাব নোটিস আকারে প্রকাশ করেছে কেন্দ্র। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ওয়েবসাইটে গিয়ে এনিয়ে মতামত জানাতে পারবে কোনও ব্যক্তি বা  সংশ্লিষ্ট সংস্থা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ