Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের জোড়া গোল, লা লিগায় টানা ষষ্ঠ জয় রিয়ালের

রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপের দুরন্ত ফর্ম অব্যাহত। মঙ্গলবার লা লিগায় ফের জোড়া গোল করলেন ফরাসি তারকা। আর চলতি মরশুমে লিগে টানা ছয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ।

এমবাপের জোড়া গোল, লা লিগায় টানা ষষ্ঠ জয় রিয়ালের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লেভান্তে- ১    :       রিয়াল মাদ্রিদ- ৪

Advertisement

মাদ্রিদ: রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপের দুরন্ত ফর্ম অব্যাহত। মঙ্গলবার লা লিগায় ফের জোড়া গোল করলেন ফরাসি তারকা। আর চলতি মরশুমে লিগে টানা ছয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে ৪-১ গোলে বশ মানাল জাবি-আলোন্সো ব্রিগেড। এমবাপের পাশাপাশি রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ভিনিসিয়াস জুনিয়র ও ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনো। লেভান্তের একমাত্র গোলদাতা এট্টা ইয়ং। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার (৫ ম্যাচে ১৩ পয়েন্ট) থেকে ৫ পয়েন্টে এগিয়ে তারা।
দীর্ঘ সময় বাদে গত মরশুমে কোনও মেজর ট্রফি জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। একরাশ হাতাশার মধ্যেই কোচের পদে বিদায় নিয়েছিলেন কার্লো আনসেলোত্তি। তাঁর জায়গায় দায়িত্ব নেন জাবি আলোন্সো। আর স্প্যানিশ এই মিডিওর হাত ধরে শুরুটা দারুণ করে তারা। লা লিগায় পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও জয় দিয়ে অভিযান শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা। আর রিয়ালের এই দুরন্ত ফর্মের পিছনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন এমবাপে। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ইতিমধ্যেই তাঁর নামের পাশে রয়েছে ৭ ম্যাচে ৯টি গোল। বুধবারও তাঁর জোড়া লক্ষ্যভেদ। ম্যাচের ২৮ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। আর ১০ মিনিট বাদেই ব্যবধান বাড়ান মিডিও মাস্তান্তুওনো। এরপর লেভান্তে এক গোল শোধ করলেও, এমবাপে জোড়া গোলে জয় নিশ্চিত করেন।

সম্পর্কিত সংবাদ