Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বড়িশা স্কুলের ‘পিএমশ্রী’র নথিতে শেষ স্বাক্ষর মেয়র ফিরহাদের

‘পিএমশ্রী’ সংক্রান্ত প্রকল্পের জন্য একটি স্কুলের চিঠিতে মেয়র হিসাবে তাঁর শেষ সই করলেন ফিরহাদ হাকিম।

বড়িশা স্কুলের ‘পিএমশ্রী’র নথিতে শেষ স্বাক্ষর মেয়র ফিরহাদের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পিএমশ্রী’ সংক্রান্ত প্রকল্পের জন্য একটি স্কুলের চিঠিতে মেয়র হিসাবে তাঁর শেষ সই করলেন ফিরহাদ হাকিম। শুক্রবার তাঁর কাছে এসেছিলেন বড়িশা গার্লস হাইস্কুলের শিক্ষকরা। তাঁরা এসে মেয়রকে কাগজপত্রে স্বাক্ষর করার অনুরোধ জানান। সেই চিঠিতে স্বাক্ষর করেন মেয়র। ফিরহাদ বলেন, ‘মেয়র হিসাবে এটাই আমার শেষ স্বাক্ষর।’ স্কুলের একজন সহকারী শিক্ষক বলেন, ‘এই কাগজে পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান এবং পুরসভা অঞ্চলের ক্ষেত্রে কাউন্সিলার বা মেয়র কিংবা চেয়ারম্যানের সই প্রয়োজন। কিন্তু আমাদের অঞ্চলে কাউন্সিলারকে হাতের কাছে পাইনি। তাই পুরসভায় এসেছিলাম। আগেও একদিন এসেছিলাম। মেয়র সেদিন ছিলেন না। এদিন এসে অনুরোধ করায় উনি সই করে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘উনি যে এদিনই মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন, জানতাম না। আমাদের চিঠিতে মেয়র হিসাবে ওঁর শেষ সই, এটা কিছুটা হলেও আবেগমথিত করে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ