Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ির যুব তৃণমূল নেতা গ্রেপ্তার

গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়ে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ থেকে ইস্তফা দিতে হয়েছিল ময়নাগুড়ির হাসপাতালপাড়ার এক বাসিন্দাকে।

ময়নাগুড়ির যুব তৃণমূল নেতা গ্রেপ্তার
  • ১৮ জুন, ২০২৬ ১৭:২৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: তৃণমূলের গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়ে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ থেকে ইস্তফা দিতে হয়েছিল ময়নাগুড়ির হাসপাতালপাড়ার এক বাসিন্দাকে। রাজ্যে পালাবদলের পর পুলিশের দ্বারস্থ হলেন আক্রান্ত ব্যক্তি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা বাবাই সাহা। 

Advertisement

আক্রান্ত ব্যক্তির নাম দেবব্রত দে। বাবাই সহ মোট আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে বাবাইকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বাবাই সাহা।

Advertisement
সম্পর্কিত সংবাদ