Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজের সন্ধানে বেরিয়ে কোথায় গেল নাবালক? চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

কাজের সন্ধানে বেরিয়ে কোথায় গেল নাবালক? চিন্তায় ঘুম উড়েছে পরিবারের
  • ৯ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

ময়নাগুড়ি, সংবাদদাতা: ছেলের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা। বাড়ি থেকে নিখোঁজ তাঁর নাবালক ছেলে। ভিন রাজ্যে কাজের উদ্দেশে চুপিচুপি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে সে। এদিকে তার চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।

Advertisement

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জোরপাকড়ি এলাকার বাসিন্দা বিকাশ দাস জানিয়েছেন, তাঁর ছেলে সুজন দাস অসুস্থ। কিছুদিন আগেই প্রতিবেশীর কাছ থেকে সুদে টাকা নিয়ে তাঁর অপারেশন করানো হয়েছে। এখনও সে সম্পূর্ণ সুস্থ হয়নি। কিন্তু তা সত্ত্বেও ভিন রাজ্যে কাজের নেশায় ঘর ছেড়েছে সে।

পরিবারের দাবি, স্থানীয় বাজারে মোবাইল বিক্রি করে সুজন বাইরে যাওয়ার টাকা জোগাড় করেছিল। এরপর বাড়িতে কাউকে কিছু না জানিয়েই সে ঘর ছাড়ে। সেই সময় তার বাবা এবং মা কাজে গিয়েছিল। তারপর থেকেই ছেলের আর কোনও সন্ধান পাচ্ছেন না তাঁরা। ঘটনায় ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন সুজনের বাবা বিকাশ দাস। ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের।

Advertisement
সম্পর্কিত সংবাদ