Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া বাইক রেসিংয়ের বলি প্রৌঢ়, জখম বাইকচালক

জনবহুল রাস্তায় দুই বাইকের বেপরোয়া ‘রেস’! আর তার জেরেই প্রাণ গেল এক নিরীহ বাইক আরোহীর। মৃতের নাম শ্রীকান্ত মণ্ডল (প্রায় ৫৫)।

বেপরোয়া বাইক রেসিংয়ের বলি প্রৌঢ়, জখম বাইকচালক
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: জনবহুল রাস্তায় দুই বাইকের বেপরোয়া ‘রেস’! আর তার জেরেই প্রাণ গেল এক নিরীহ বাইক আরোহীর। মৃতের নাম শ্রীকান্ত মণ্ডল (প্রায় ৫৫)। আজ, রবিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সবংয়ের বাদলপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের দিক থেকে তেমাথানির দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল দুটি বাইক। সেই সময়ই তেমাথানির দিক থেকে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন শ্রীকান্তবাবু। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাইকচালকও গুরুতর জখম হন। বর্তমানে তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য বাইকচালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে আটক করেছে সবং থানার পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ