নয়াদিল্লি: এশিয়া কাপে দুরন্ত ফর্মে স্মৃতি মান্ধানা। হংকংয়ের বিরুদ্ধে হাঁকিয়েছিলেন ঝোড়ো ১২৪ রান। সেই সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থান আরও মজবুত করলেন ভারতীয় দলের এই ওপেনার। ওই ইনিংসের সুবাদে জোড়া রেকর্ড গড়েছিলেন স্মৃতি। সব ফরম্যাট মিলিয়ে মহিলাদের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী এখন মান্ধানাই (১০৮৮০)। তিনি পিছনে ফেলেছেন মিতালি রাজকে (১০৮৬৮)। ওটাই ছিল মান্ধানার ১৮তম আন্তর্জাতিক সেঞ্চুরিও।



