Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুকুরের উপর হবে মণ্ডপ, দশম বর্ষের পুজোয় মাতছে মৌয়ামারি নবজীবন সঙ্ঘ

আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে ময়নাগুড়ির নবজীবন সঙ্ঘের সদস্যদের। ময়নাগুড়ির উত্তর মৌয়ামারি এলাকার দাসপাড়ার এই পুজোর এবার দশম বর্ষ।

পুকুরের উপর হবে মণ্ডপ, দশম বর্ষের পুজোয় মাতছে মৌয়ামারি নবজীবন সঙ্ঘ
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে ময়নাগুড়ির নবজীবন সঙ্ঘের সদস্যদের। ময়নাগুড়ির উত্তর মৌয়ামারি এলাকার দাসপাড়ার এই পুজোর এবার দশম বর্ষ। এলাকার একটি পুকুরে এই ক্লাবের মণ্ডপসজ্জা হয়। এবারেও পুকুরের উপরেই করা হবে মণ্ডপ। নবজীবন সংঘের মণ্ডপ এবছর তৈরি করবেন ডেমরু রায়। আলোকসজ্জার দায়িত্বেও তিনি রয়েছেন। প্রতিমা তৈরি করছেন বিকাশ পাল।

Advertisement

নবজীবন সঙ্ঘের এই পুজো ঘিরে সমগ্র গ্রাম আনন্দে মেতে ওঠে। অষ্টমীর দিন এত ভিড় হয় যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থেকে না। পুজোর দিনগুলিতে ক্লাবের পক্ষ নানা সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সদস্যরা জানিয়েছেন, এই ক্লাব সরকারি অনুদান পায় না। অনুদান পেলে তাঁদের পুজো করতে আরও সুবিধা হবে। 
এবছর পুজোর সভাপতির দায়িত্বে রয়েছেন তুলসী দাস। সহ সভাপতি মিতা রানি দাস, সম্পাদক সুশীলা রানি দাস, সহ সম্পাদক ঝর্না দাস, কোষাধ্যক্ষ পূর্ণলক্ষ্মী সরকার, সহ কোষাধ্যক্ষ রীতা দাস সাহা।
জানা গিয়েছে, ১০ বছর আগে দাসপাড়া পুজোর সময় শুনশান থাকত। কারণ এই এলাকায় কোনও পুজো হতো না। পুজোর আনন্দে মেতে উঠতে শহর এলাকায় আসতে হতো গ্রামবাসীদের। সে কারণে গ্রামের মহিলারা একত্রিত হয়ে পুজো করার সিদ্ধান্ত নেন। শুরু হয় পুজো।
সদস্যরা জানিয়েছেন, পুজোর দিনগুলি এখানে প্রচুর আনন্দ হয়। আলোয় ঝলমল করে এলাকা। পাশের গ্রাম থেকেও প্রচুর লোকজন আসেন। বাচ্চারা সারাদিন মণ্ডপের সামনে থেকে আনন্দ করে। দশমীতে ওই পুকুরের মায়ের বিসর্জন করা হয়। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ