Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘রোজ রাতে নেশা করত, গলায় ওড়না পেঁচিয়ে খুন করেছি ওকে’

ঘরের ভিতর বুধবার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল যুবকের। মাটিয়া থানা এলাকায় মোয়াজ্জেম হোসেনের (২৬) মৃত্যুতে গ্রেপ্তার করা হয় স্ত্রী মণিরা বিবিকে।

‘রোজ রাতে নেশা করত, গলায়  ওড়না পেঁচিয়ে খুন করেছি ওকে’
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ঘরের ভিতর বুধবার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল যুবকের। মাটিয়া থানা এলাকায় মোয়াজ্জেম হোসেনের (২৬) মৃত্যুতে গ্রেপ্তার করা হয় স্ত্রী মণিরা বিবিকে। জেরায় খুনের কথা কবুল করেছে সে। পুলিসকে জানিয়েছে, অশান্তির জেরে রাগের বশে গলায় ওড়নার ফাঁস দিয়ে স্বামীকে সে খুন করেছে। তারপর মৃত্যু হয়েছে কি না, বুঝতে শরীরের বিভিন্ন জায়গায় বড় সূচের কোপও বসায়! শেষে স্বামীর যৌনাঙ্গে আঘাত করে। যদিও খুনের পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলেই দাবি করছে মৃতের পরিবার। যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেটি সিল করে দিয়েছে পুলিস।

Advertisement

দু’বছর আগে মাটিয়ার নগরকচুয়া বাজারের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল পড়শি গৃহবধূ মণিরা বিবির। তবে, তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ মোয়াজ্জেমের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস। যৌনাঙ্গ সহ শরীরের একাধিক জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। স্ত্রী মণিরাকে গ্রেপ্তার করে পুলিস। জেরায় মণিরা জানিয়েছে, স্বামী রোজ রাতে নেশা করত। নিষেধ করলেও শোনেনি। তা নিয়ে মঙ্গলবার রাতেও শুরু হয়েছিল ঝামেলা। ঝগড়ার সময় গলায় ওড়নার ফাঁস দিয়ে স্বামীকে খুন করে সে। তখন নেশাগ্রস্ত ছিল মোয়াজ্জেম। স্থানীয়রা বলেন, পুলিস বুধবার এসে বাড়ি সিল করেছে। আর বাড়ির ভিতর থেকে ঠান্ডা পানীয়ের বোতল ও বড় সূচ উদ্ধার করেছে। পূর্ব পরিকল্পনামাফিক খুন বলেই আশঙ্কা পরিবারের সদস্যদের। মৃতের মা সাহানারা বিবি বলেন, আমার ছেলেকে ঠান্ডা পানীয়র সঙ্গে কিছু মিশিয়ে বেহুঁশ করে খুন করা হয়েছে। খুনে আরও অনেকে জড়িত বলেই আমাদের ধারণা। কারণ, ছেলে নেশা করত না। 
মাটিয়া থানার পুলিস জানিয়েছে, ধৃতকে আমরা চারদিনের পুলিস হেফাজতে পেয়েছি। আপাতত সে একাই খুন করেছে বলে জানিয়েছে। তবে, বিষয়টি নিশ্চিত করতে বিভিন্নভাবে জেরা হচ্ছে। ফরেন্সিক টিম আসবে। সেই রিপোর্ট হাতে পেলে খুনের কারণ স্পষ্ট হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ