Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে সরকারি আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়াবহ আগুন

শনিবার রাতে দুর্গাপুর ডিপিএল কলোনির ডিএন টাইপ এলাকায় একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ফ্ল্যাটের পরিবারের লোকজন অনুপস্থিত থাকায় প্রাণে রক্ষা পান।

দুর্গাপুরে সরকারি আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়াবহ আগুন
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার রাতে দুর্গাপুর ডিপিএল কলোনির ডিএন টাইপ এলাকায় একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ফ্ল্যাটের পরিবারের লোকজন অনুপস্থিত থাকায় প্রাণে রক্ষা পান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এলাকাবাসী দমকলে খবর দেন।

Advertisement

ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন ও কোক ওভেন থানার পুলিস আসে। দমকলের কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। যদিও ওই ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) ওই আবাসনের তিনতলা ফ্ল্যাটে বসবাস করেন সুনীতা কুণ্ডু ও তাঁর স্বামী রাজীব কুণ্ডু সহ এক কন্যাসন্তান।  সুনীতাদেবী ডিপিএল হাসপাতালের নার্সিং স্টাফ। ওইদিন রাত ৯টা নাগাদ তাঁর ফ্ল্যাটে আগুন লাগে। সেই সময় সুনীতাদেবী ও তাঁর স্বামী মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন। ফ্ল্যাটে কেউ ছিলেন না। হঠাৎই সুনীতাদেবির ফ্ল্যাটে আগুন লেগেছে তা এলাকাবাসী দেখতে পান। তাঁরা দমকল ও পুলিসে খবর দেন। ঘটনাস্থলে প্রথমে ডিপিএল কর্তৃপক্ষের  দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপরে রাজ্য সরকারের একটি দমকলের ইঞ্জিন আসে। ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এলাকাবাসী মৌসুমি চট্টোপাধ্যায় বলেন, আমি ওই ফ্ল্যাটের নীচের তলায় থাকি। আগুন দেখে তড়িঘড়ি দমকলে খবর দিয়েছি। রাজীব কুণ্ডু বলেন, কীভাবে আগুন লেগেছে বুঝে উঠতে পারছি না। তবে ফ্ল্যাটে বিদ্যুৎ তারে সমস্যা ছিল। এনিয়ে অভিযোগ করেছিলাম।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ