Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে মার্ক চ্যাপম্যান

অক্টোবরের শেষদিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সেখানে ৫ টি-২০ এবং ওডিআইয়ের পাশাপাশি ২টি টেস্ট খেলবেন শুভমান গিলেরা

ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে মার্ক চ্যাপম্যান
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অকল্যান্ড: অক্টোবরের শেষদিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সেখানে ৫ টি-২০ এবং ওডিআইয়ের পাশাপাশি ২টি টেস্ট খেলবেন শুভমান গিলেরা। ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। তিনি বলেন, ‘কঠিন লড়াই হবে। ভারতের বিরুদ্ধে সেরাটা মেলে ধরতে তৈরি।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রিকেটের সঙ্গে চ্যাপম্যানের চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টানে কেন্দ্রীয় চুক্তির পরিবর্তে অস্থায়ী চুক্তি চেয়েছিলেন তারকা অলরাউন্ডার। সেই দাবি মেনেও নিয়েছে বোর্ড। এখন আর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই চ্যাপম্যানের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ