Bartaman Logo
১০ জুন, ২০২৬

খতম মাওবাদী নেতা, আত্মসমর্পণ করল ১২ জন

ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু এক মাওবাদী নেতার।

খতম মাওবাদী নেতা, আত্মসমর্পণ করল ১২ জন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর:  ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু এক মাওবাদী নেতার। উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল। পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বিজাপুরের ঘন জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে থাকার খবর মেলে। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও সিআরপিএফের কোবরা বাহিনী।

Advertisement

বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠনের এক প্রথমসারির নেতা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল। অভিযান এখনো চলছে।সূত্রের খবর,  নিহত মাওবাদী ডিভিশন কমিটির মেম্বার উধম সিং।  অন্যদিকে,  বিজাপুরে ১২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। যাদের মাথার দাম সম্মিলিতভাবে ছিল ৪৬ লক্ষ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ