নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে ফের আগামী ৭ অক্টোবর পর্যন্ত এসটিএফ হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুদীপ্তকুমার দে এই আদেশ দিয়েছেন। এদিন আদালতে মামলাটি উঠলে মুখ্য সরকারি কৌঁসুলি অরুণকুমার ভকত বলেন, ধৃতের হেপাজত থেকে যে-সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযুক্তের বিরুদ্ধে নাশকতার যে মামলাগুলি রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতকে ফের হেপাজতে নেওয়া দরকার। এরপরই অভিযুক্তকে ফের এসটিএফ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক।



