Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬

লোহার খনিতে মাওবাদী হামলা, হত ১ শ্রমিক

আকরিক লোহার খনিতে হামলা চালাল মাওবাদীরা। আইইডি বিস্ফোরণের জেরে নিহত এক শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

লোহার খনিতে মাওবাদী হামলা, হত ১ শ্রমিক
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: আকরিক লোহার খনিতে হামলা চালাল মাওবাদীরা। আইইডি বিস্ফোরণের জেরে নিহত এক শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল ১১টা নাগাদ আমদই ঘটি আকরিক লোহার খনিতে এই হামলা চলে। জানা গিয়েছে, ওই খনির যে জায়গায় শ্রমিকরা বিশ্রাম করতেন, সেখানেই রাখা ছিল আইইডি। বিস্ফোরণের সময় কাছেই ছিলেন দিলীপ কুমার বাঘেল ও হরেন্দ্র নাগ নামক দুই শ্রমিক। বিস্ফোরণের পর তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতলে নিয়ে যাওয়া হয়। দিলীপকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে হরেন্দ্রর অবস্থা স্থিতিশীল। ওই এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, জয়সওয়ান নেকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে রয়েছে এই খনিটি। তারা দীর্ঘদিন মাওবাদীদের বিরোধিতা করে আসছে। সে জন্যই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিস।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ