Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুজব ওড়ালেন মানুষী

গুজব ওড়ালেন মানুষী
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সদ্য অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে অভিনেতা বীর পাহাড়িয়ার। এই আবহে জল্পনা ছড়িয়েছে, অভিনেত্রী মানুষী চিল্লারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। একাধিক জায়গায় ঘুরতেও গিয়েছেন তাঁরা। তবে জল্পনায় জল ঢাললেন নায়িকা। প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী মানুষী বীরকে ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করলেন। তাঁর কথায়, ‘আমার ব্যক্তিজীবনকে কেন্দ্র করে অনেক ভুল তথ্য ছড়ানো হয়। বান্ধবীদের সঙ্গেই আমাকে বেশি দেখা যায়। তা বলে কোনও পুরুষের সঙ্গে আমি সময় কাটাই না তা নয়। তাই বলে ভালো বন্ধুর সঙ্গে ঘুরতে বেরনোর অর্থই কি আমরা সম্পর্ক রয়েছি!’ গত বছর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে প্রথম বীরের সঙ্গে ভাইরাল হয়েছিল মানুষীর ছবি। তারপর থেকেই শুরু হয় তাঁদের প্রেম জল্পনা। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিল, তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি। যদিও সে সমস্ত অস্বীকার করে মানুষী বলেন, ‘ও আমার খুব ভালো বন্ধু। ওই অনুষ্ঠানে কেবল আমাকে সঙ্গ দিয়েছিল মাত্র।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ