Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

১৬ গোল দিলেন মনপ্রীতরা

এশিয়াড হকিতে ভারতের জয়যাত্রা অব্যাহত। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩ গোলের মালা পরিয়েছিলেন হরমনপ্রীতরা

১৬ গোল দিলেন মনপ্রীতরা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়াড হকিতে ভারতের জয়যাত্রা অব্যাহত। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩ গোলের মালা পরিয়েছিলেন হরমনপ্রীতরা। মঙ্গলবার দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এল আরও বড়ো ব্যবধানে। ১৬-১ গোলে দ্বীপরাষ্ট্রকে উড়িয়ে দিলেন মনদীপরা। একাই চারটি লক্ষ্যভেদ যুগরাজ সিংয়ের। হ্যাটট্রিক করেন অভিষেক ও দিলপ্রীত সিং। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন মনপ্রীত, সুখজিৎ সিং ও প্রসাদ।

Advertisement

গত দু’টি ওলিম্পিকসেই পদক জিতেছে ভারতীয় দল। কিন্তু হকি বিশ্বকাপে ক্রেগ ফুলটনের দল সাফল্য পায়নি। ঘুরে দাঁড়ানোর জন্য চলতি গেমসকেই টার্গেট করেছেন ফুলটন। বর্তমানে এশিয়ান হকিতে অন্যতম পাওয়ারহাউস ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বশ মাননো জলভাতে পরিণত করেছেন হরমনপ্রীতরা। দক্ষিণ কোরিয়া বা চীন চেষ্টা করলেও এগিয়ে ভারতই। ফুলটনের আমলে পেনাল্টি কর্নার থেকে জাল কাঁপানোর ক্ষেত্রেও অনেক উন্নতি করেছে দল। প্রাক্তন তারকাদের ধারণা, চলতি এশিয়াডে হকি জয়ের প্রবল দাবিদার অভিষেকরা। বৃহস্পতিবার পরের ম্যাচে ভারতের সামনে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি মহিলা দলও দুরন্ত ফর্মে। দু’টি ম্যাচে ৩৬ গোল করেছে তারা। গ্রুপ বি’তে বুধবার ভারতীয় মহিলা দলের পরের প্রতিপক্ষ থাইল্যান্ড। 

Advertisement
সম্পর্কিত সংবাদ