Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সোশ্যাল ড্রামায় মনোজ

মনোজ বাজপেয়ীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা রানা দগ্গুবতী। না, পর্দায় তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে না। বরং প্রযোজক রানার ছবিতে অভিনয় করবেন মনোজ।

সোশ্যাল ড্রামায় মনোজ
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• মনোজ বাজপেয়ীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা রানা দগ্গুবতী। না, পর্দায় তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে না। বরং প্রযোজক রানার ছবিতে অভিনয় করবেন মনোজ। সূত্রের খবর, ছবিটি পরিচালনা করবেন এক আমেরিকান পরিচালক, বেন রেখি। এর আগে ‘আশ্রম’, ‘ওয়াচ লিস্ট’-এর মতো ছবি পরিচালনা করেছিলেন বেন। ছবির গল্পও তাঁর লেখা। সোশ্যাল ড্রামা ঘরানার ছবিটি হিন্দিতে হবে। এই সিনেমার হাত ধরে প্রথমবার মনোজের সঙ্গে কাজ করবেন দক্ষিণী তারকা রানা। তবে তিনি নিজে অভিনয় করবেন কি না, তা স্পষ্ট নয়। এর আগে পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিটিও প্রযোজনা করেন রানা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ