Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন পরিচালকের ছবিতে মনোজ

স্পেশাল ২৬’, ‘নাম শাবানা’, ‘মিসিং’— নীরজ পান্ডের সঙ্গে একাধিকবার জুটি বেঁধেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ফের নীরজের প্রোডাকশনে কাজ করতে চলেছেন মনোজ। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য তৈরি একটি ছবিতে অভিনয় করবেন মনোজ। তবে চমক অন্যত্র।

নতুন পরিচালকের ছবিতে মনোজ
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘স্পেশাল ২৬’, ‘নাম শাবানা’, ‘মিসিং’— নীরজ পান্ডের সঙ্গে একাধিকবার জুটি বেঁধেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ফের নীরজের প্রোডাকশনে কাজ করতে চলেছেন মনোজ। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য তৈরি একটি ছবিতে অভিনয় করবেন মনোজ। তবে চমক অন্যত্র। এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হবে চিত্রনাট্যকার রীতেশ শাহের। ‘কাহানি’, ‘পিঙ্ক’, ‘ডি ডে’ সহ একাধিক ছবির স্ক্রিন প্লে’তে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন রীতেশ। সদ্য জন আব্রাহাম অভিনীত ‘দ্য ডিপ্লোম্যাট’-এর স্ক্রিপ্টও তাঁরই লেখা। প্রথম পরিচালনাতেও সেই দক্ষতার ছাপ থাকবে বলেই বিশ্বাস নির্মাতাদের। তবে ছবির গল্প বা অন্য নানা প্রসঙ্গে এখনই বিস্তারিত জানাতে নারাজ তাঁরা। বর্তমানে কাস্টিং ও চিত্রনাট্য লেখার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকেই শ্যুটিং শুরু হতে পারে। আগামী বছর ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এই ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ