Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের পুলিসের চরিত্রে

বাস্তবধর্মী কাজ করতেই বেশি পছন্দ করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘আলিগড়’, ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’, ‘ডেসপ্যাচ’-এর মতো একাধিক প্রজেক্টে সেই প্রমাণ মিলেছে।

ফের পুলিসের চরিত্রে
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাস্তবধর্মী কাজ করতেই বেশি পছন্দ করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘আলিগড়’, ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’, ‘ডেসপ্যাচ’-এর মতো একাধিক প্রজেক্টে সেই প্রমাণ মিলেছে। ফের আরও একটি বাস্তবধর্মী প্রজেক্টে দেখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের থ্রিলার ঘরানার ‘ইন্সপেক্টর জেন্ডে’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবির চিত্রনাট্যও বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। শোনা যাচ্ছে, মুম্বইয়ের পুলিস আধিকারিক মধুকর জেন্ডের চরিত্রে দেখা যাবে মনোজকে। চার দশকের কেরিয়ারে একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন এই পুলিস আধিকারিক। তার মধ্যে সবচেয়ে চর্চিত সিরিয়াল কিলার চার্লস সোভরাজকে ধরা। একবার নয়, দু’বার এই কাজ করেছিলেন মধুকর। এই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলবেন মনোজ। গত জানুয়ারি মাসে ছবির শ্যুটিং শুরু হয়েছিল। সদ্য গোয়াতে শেষ হয় শ্যুটিং। চলতি বছরেই সংশ্লিষ্ট ওটিটি মাধ্যমে দেখা যাবে ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ