নয়াদিল্লি: শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। দুরন্ত ফর্মে ছিলেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। তারই সুবাদে আইসিসি’র ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডটের (৭৩৮ রেটিং) চেয়ে সামান্য পিছিয়ে স্মৃতি (৭২৭ রেটিং)।



