Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ কাটোয়ার কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির

কাটোয়ার কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম ভাবনায় উঠে এসেছে গুজরাতের সোমনাথ মন্দির। গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের গর্বও মিশে গেল বাঙালির শারদ উৎসবে।

সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ কাটোয়ার কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম ভাবনায় উঠে এসেছে গুজরাতের সোমনাথ মন্দির। গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের গর্বও মিশে গেল বাঙালির শারদ উৎসবে। মন্দিরের প্রতিটি কারুকাজ শিল্পীর নিপুনতার ছোঁয়ায় অনবদ্য রূপ পেয়েছে। মন্দিরের ঐতিহ্য, ধর্মীয় ভাবাবেগের প্রতিটি কাজ তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। নিখুঁত কারুকাজ, সূক্ষ্ম নকশা আর আধ্যাত্মিক আবহে গড়ে উঠছে এই থিম মণ্ডপ যা ইতিমধ্যেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে। স্থাপত্য শৈলীর নিখুঁত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সংস্কৃতি চক্রে। মন্দিরের ভিতরের কারুকাজ ও দেবাদিদেব মহাদেবের নানা অবয়ব তুলে ধরা হয়েছে। দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপও থিম মণ্ডপে তুলে ধরা হচ্ছে। শিল্পীদের নিপুণতায় অনবদ্য রূপ পেয়েছে গোটা মণ্ডপে। আর এগুলি করতে ব্যবহার করা হয়েছে ফোম, ফাইবার, কাপড়। কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবার প্লাটিনাম জয়ন্তীতে পদার্পন করেছে। তাই পুজোর চারদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। চতুর্থীর দিন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী রামভদ্রানন্দজী মহারাজ উদ্বোধন করবেন। পঞ্চমীতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পুরুলিয়ার ছৌনৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও একাদশীতে সঙ্গীতশিল্পী জয় শ্বাশ্বত ভট্টাচার্য, অন্বেষা ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করবেন। সাংস্কৃতিক আবেগ ও ঐতিহ্য মিশিয়ে থিম বাস্তবায়ন করেছে সংস্কৃতি চক্র। 

Advertisement

পুজো কমিটির সম্পাদক অনিন্দ্য চক্রবর্তী বলেন, আমরা এবার গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে পুজোর মণ্ডপ গড়ে তুলেছি। প্রায় ১০-১২ লক্ষ টাকা বাজেট। 
শুধু তাই নয়, দুর্গা প্রতিমাতেও বৈশিষ্ট্য রয়েছে। রথে চড়ে দেবী দুর্গা মর্ত্যে আসছেন পুজো নিতে। এক ভিন্ন রূপে ধরা দিয়েছে এবার। আর এইসব আয়োজনের মধ্যেই প্ল্যাটিনাম জয়ন্তীর আনন্দ আরও একধাপ বাড়িয়েছে। এই থিম পুজো শুধু কল্পনার রঙে নয়, ঐতিহাসিক সত্যতাকেও জীবন্ত করে তুলছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ