Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিডসের কাছে হারল ম্যান ইউ

ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ড্রয়ের পর সোমবার ঘরের মাঠে হারের মুখ দেখল রেড ডেভিলস

লিডসের কাছে হারল ম্যান ইউ
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ড্রয়ের পর সোমবার ঘরের মাঠে হারের মুখ দেখল রেড ডেভিলস। ওল্ড ট্রাফোর্ডে ২-১ গোলে দুরন্ত ছিনিয়ে নিল অবনমনের আওতায় থাকা লিডস ইউনাইটেড। ম্যাচে জোড়া গোলে নায়ক নোহা ওকাফোর। ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান কাসেমিরো। ম্যাচের ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন লিসান্ড্রো মার্তিনেজ। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে পড়েও লড়াই চালায় মাইকেল ক্যারিকের ছেলেরা। তবে ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ সেসকোরা। হারলেও ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যান ইউ। একই পয়েন্টে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলা। তবে গোল পার্থক্যের নিরিখে চতুর্থ স্থানে তারা। আর জিতে ১৫ নম্বর স্থানে উঠে এল লিডস। এদিকে, লিসান্ড্রো মার্তিনেজের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে খুশি নন ম্যান ইউ কোচ ক্যারিক। তাঁর মতে, ঘটনার আগে কী ঘটেছিল, তা দেখেননি রেফারি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ