Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীকে পুড়িয়ে খুন, যাবজ্জীবন সাজা

স্ত্রীকে পুড়িয়ে খুন, যাবজ্জীবন সাজা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন করার মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার বলাগড়ের বাসিন্দা বিশ্বজিৎ দাসকে আদালত ওই সাজা দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে বলাগড়ের পঞ্চাশোর্ধ্ব চন্দনা দাস অগ্নিদগ্ধ হন। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি তাঁর স্বামী ৬১ বছরের বিশ্বজিৎ দাসকে অভিযুক্ত করেন। চন্দনাদেবী জানিয়েছিলেন, বিয়ের পর থেকেই তাঁর উপরে অত্যাচার চলত। স্বামী মদ্যপ অবস্থায় প্রায়ই মারধর করত। ৭ জানুয়ারি বিশ্বজিৎ দাসের সঙ্গে মদ খাওয়া নিয়ে তাঁর বিবাদ হয়। সেই সময় তাঁর স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ঘটনার দু’দিন পরে চুঁচুড়া হাসপাতালে চন্দনাদেবীর মৃত্যু হয়। ওই ঘটনায় বিশ্বজিৎ ও চন্দনদেবীর বড় মেয়ে সরসী দাস থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার পরে তদন্তে নেমে পুলিস ২৭ জানুয়ারি, ২০১৯ সালে বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে। সেই মামলাতেই সম্প্রতি বিশ্বজিৎকে আদালত দোষী সাব্যস্ত করেছে। মামলার সরকারি আইনজীবী প্রশান্ত আগরওয়াল বলেন, পুলিস ওই ঘটনার খুব জোরালো তদন্ত করেছিল। সেই তদন্তের নিরিখেই একটি নৃশংস ঘটনায় এদিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। চুঁচুড়ার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য, দোষী বিশ্বজিৎ দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার সাজা দিয়েছেন।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ