Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জিতল ম্যান সিটি, হার রিয়ালের

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার সিটির। শনিবার ঘরের মাঠে কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারাল সিটিজেনরা। ম্যাচের একমাত্র গোলদাতা আর্লিং হালান্ড।

জিতল ম্যান সিটি, হার রিয়ালের
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার সিটির। শনিবার ঘরের মাঠে কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারাল সিটিজেনরা। ম্যাচের একমাত্র গোলদাতা আর্লিং হালান্ড। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। এদিকে, লা লিগায় চলতি মরশুমে প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেতিসের কাছে ০-১ ব্যবধানে বশ মেনেছে হোসে মোরিনহোর দল। ম্যাচের একমাত্র গোলদাতা ট্রয় প্যারট। এই হারের পর ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। লা লিগার অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ ব্যবধানে দুরমুশ করেছে অ্যাথলেতিক বিলবাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ