Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এফএ কাপ জয়ী ম্যান সিটি

মরশুমে দ্বিতীয় ট্রফি হিসেবে এফ এ কাপ ঘরে তুলল ম্যাঞ্চেস্টার সিটি।

এফএ কাপ জয়ী ম্যান সিটি
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: মরশুমে দ্বিতীয় ট্রফি হিসেবে এফ এ কাপ ঘরে তুলল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঐতিহ্যমণ্ডিত ওয়েম্বলিতে আয়োজিত ফাইনালে চেলসিকে ১-০ ব্যবধানে হারাল তারা। এর আগে আর্সেনালকে বশ মানিয়ে লিগ কাপ জিতেছিল পেপ গুয়ার্দিওলা-ব্রিগেড। এদিন সিটির একমাত্র গোলদাতা অ্যান্টনি সেমেনিও। ফাইনালের শুরু থেকেই পাওয়ার ফুটবল শুরু করে চেলসি। ফলে তিনটি হলুদ কার্ড হজম করতে হয় তাদের। প্রথমার্ধে বেশ কয়েকবার চেলসির গোলমুখে পৌঁছে গিয়েছিলেন আর্লিং হালান্ড। জাল কাঁপাতে না পারলেও তাঁর অ্যাসিস্টেই জয়ের হাসি ফোটে পেপ ব্রিগেডের ডাগ-আউটে। ৭১ মিনিটে হালান্ডের বাড়ানো বল থেকেই গোল সেমেনিওর। এবার তাদের লক্ষ্য ইপিএল। আর্সেনালের সঙ্গে সেখানে প্রবলভাবে লড়াইয়ে রয়েছে ম্যান সিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ