Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি

শনিবারই আর্সেনালকে হারিয়ে চমক দিয়েছিল ব্রাইটন। ২৪ ঘণ্টার মধ্যে ইপিএলে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হল ম্যাঞ্চেস্টার সিটিকে।

প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: শনিবারই আর্সেনালকে হারিয়ে চমক দিয়েছিল ব্রাইটন। ২৪ ঘণ্টার মধ্যে ইপিএলে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হল ম্যাঞ্চেস্টার সিটিকে। রবিবার এতিহাদ স্টেডিয়ামে ৫-৩ ব্যবধানে জিতে লিগ তালিকায় শীর্ষে উঠে এল সিটিজেনরা। নীল ম্যাঞ্চেস্টারের হয়ে জোড়া গোল আন্তোনিও সেমেনোর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে এনজো ফার্নান্ডেজ, রায়ান চেরকি ও আর্লিং হালান্ড। হারলেও সান্ডারল্যান্ডের লড়াই ছিল চোখে পড়ার মতো। বিশেষত ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকেও দলের হার বাঁচাতে ব্যর্থ ব্রায়ান ব্রোবি। এই জয়ের সুবাদে ম্যাচ সিটির ৫ ম্যাচে সংগ্রহ ১৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।

Advertisement

শনিবার গানারদের হারে গোল পার্থক্যের নিরিখে আগেই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিল ম্যান সিটি। রবিবার তা আরও মজবুত করাই লক্ষ্য ছিল হালান্ডদের। ঘরের মাঠে শুরুটা দারুণ করে তারা। ৯ মিনিটেই ফ্রি কিক থেকে দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন এনজো। যদিও পিছিয়ে পড়ে ৩ মিনিটের মধ্যেই সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ব্রায়ান। ২৯ মিনিটে ফের লিড নেয় সিটি। এবার স্কোরশিটে নাম তোলেন চেরকি। তবে এক্ষেত্রেও লিড দীর্ঘস্থায়ী হয়নি। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি সেরে ফেলেন সান্ডারল্যান্ডের ডাচ স্ট্রাইকার। বিরতির আগেই ফের লিড নেয় সিটি। এবার প্রতিপক্ষের জাল কাঁপান সেমেয়ো। বিরতির পর তাঁর দ্বিতীয় গোলে ৪-২ ব্যবধানে লিড নেয় মারেস্কার ছেলেরা। তবে ৫৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রায়ান। এই পর্বে সিটির লিড ধরে রাখাই চ্যালেঞ্জ ছিল। তবে ৮১ মিনিটে হালান্ডের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নীল ম্যাঞ্চেস্টার। দিনের অপর ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে লিগে জয়ে ফিরল লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি আলেকজান্ডার ইসাকের। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল আদোনি ইরাওলার ছেলেরা। উল্লেখ্য, গত তিন মরশুম বোর্নমাউথের দায়িত্ব সামলেছিলেন এই স্প্যানিশ কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ