Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

লিগ কাপের ফাইনালে ম্যান সিটি

মরশুমের প্রথম খেতাব জয় থেকে আর এক কদম দূরে ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি পর্বে ঘরের মাঠে নিউকাসলকে ৩-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড।

লিগ কাপের ফাইনালে ম্যান সিটি
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

ম্যান সিটি- ৩                  নিউকাসল- ১

Advertisement

(দু’লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয়ী ম্যাঞ্চেস্টার সিটি)

ম্যাঞ্চেস্টার: মরশুমের প্রথম খেতাব জয় থেকে আর এক কদম দূরে ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি পর্বে ঘরের মাঠে নিউকাসলকে ৩-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। সেই সুবাদে দু’লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে খেতাবি লড়াইয়ের টিকিট পাকা করল সিটিজেনরা। উল্লেখ্য, প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে দু’গোলে জিতে আগেই ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছিল নীল ম্যাঞ্চেস্টার। বুধবার ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়নদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ফোডেন-হালান্ডরা। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত ম্যান সিটি। ম্যাচে জোড়া গোলে নায়ক ওমর মারমাউস। এছাড়া বিজয়ী দলের হয়ে জাল কাঁপান তিজানি রেইডার্স। নিউকাসলের একমাত্র গোলটি অ্যান্টনি এলানগার। উল্লেখ্য, আগামী ২২ মার্চ ঐতিহ্যমণ্ডিত ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যান সিটি।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ