Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে যৌন নির্যাতন ধৃতের জেল হেপাজত, উদ্ধার গাড়ি

সম্প্রতি বউবাজার থানা এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছিল যুবকের বিরুদ্ধে। মহম্মদ সমীর নামে ওই যুবককে ২৪ মার্চ পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত

কিশোরীকে যৌন নির্যাতন ধৃতের  জেল হেপাজত, উদ্ধার গাড়ি
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি বউবাজার থানা এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতনের  অভিযোগ ওঠেছিল যুবকের বিরুদ্ধে। মহম্মদ সমীর নামে ওই যুবককে ২৪ মার্চ পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কলকাতার বিচারভবনের পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি ওই আদেশ দেন। মামলার সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, অপহরণ করে যে গাড়িতে তুলে ওই কিশোরীকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সে গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করে। অভিযুক্তের পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন জানানো হয়। তার শুনানির দিন ধার্য হয় আগামী ১৮ মার্চ। আদালত সৃত্রে জানা জানা গিয়েছে, কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট জমা পড়ছে আদালতে। সরকারি কৌঁসুলি জানান, প্রেমে সাড়া না দেওয়ায় ওই কিশোরীকে সম্প্রতি বউবাজার এলাকা থেকে জোর করে গাড়িতে তোলে ওই যুবক। অভিযোগ, এরপর তাকে বারুইপুরের একটি বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয়। এরপর তাকে ফের ওই গাড়িতে তুলে সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় একটি মেট্রো স্টেশনের কাছে ফেলে দিয়ে চম্পট দেয়। পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। ছেলেটির বাড়ি বিহারের বৈশালিতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ