Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী সপ্তাহ থেকে জেলা সফরে মমতা

আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় ভোট প্রচার শুরু করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহল সূত্রে এমনটাই খবর।

আগামী সপ্তাহ থেকে জেলা সফরে মমতা
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় ভোট প্রচার শুরু করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহল সূত্রে এমনটাই খবর। ফলে ঈদ মিটলেই জেলায় জেলায় গিয়ে বিজেপি বিরোধী সুর সপ্তমে তুলবেন বাংলার অগ্নিকন্যা। বেঁধে দিয়ে আসবেন দলের জয় নিশ্চিত করার রণকৌশল। সূত্রের খবর, শীঘ্রই প্রকাশ্যে আসবে মুখ্যমন্ত্রীর জেলা সফরের চূড়ান্ত সফরসূচি। সেই ক্ষেত্রে প্রতিবারের মতো এবারও ভোট প্রচার শুরুর জন্য তিনি উত্তরবঙ্গকেই বেঁধে নেবেন বলেই মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement

নির্বাচন ঘোষণার দুদিনের মাথায়, অর্থাৎ মঙ্গলবার, প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ঘোষণা হওয়া মাত্রই নিজ নিজ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তবে উত্তর থেকে দক্ষিণ সকলেই অপেক্ষা করছেন তাঁদের এলাকায় মুখ্যমন্ত্রীর জনসভার। এবছর বিজেপির মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশলের ইস্যুতে বিরুদ্ধে তিনি এসআইআর পর্বের শুরু থেকেই সরব হয়েছে। এবার নির্বাচনি প্রচারে গিয়ে এই ইস্যুতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তিনি আরো সুর চড়াবেন বলেই রাজনৈতিক মহলে মত। 
বিদায়ী উত্তরবঙ্গ মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন, সকলেই মুখ্যমন্ত্রীর আসার জন্য অপেক্ষা করে আছে। মুখ্যমন্ত্রী এসে নির্বাচনের লড়াইয়ের অভিমুখ ঠিক করে দেবেন। এবার দু-দফার ভোটের প্রথম দফায়, ২৩ এপ্রিল হচ্ছে ১৫২টি আসনে। বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। প্রথম দফাতেই ভোট হবে উত্তরবঙ্গে। ফলে উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মত ওয়াকিবহল মহলের। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ