সিঙ্গুর থেকে আজ, বুধবার বাংলার বাড়ির ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ফসল বিমার সুবিধা প্রদান, ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা, সুফল বাংলার গাড়ির উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই হুগলির সিঙ্গুরের ইন্দ্রখালির মাঠে মানুষের ভিড় জমতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায়, বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। ফলে বালি হল্ট থেকে সিঙ্গুর পর্যন্ত, জাতীয় সরকার দু’ধার সাজিয়ে তোলা হয়েছে বাংলার বাড়ির লোগো দেওয়া পতাকা ব্যানারে। এছাড়াও রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যানারও।



