Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভা ভোটে তৃণমূলের আসন বাড়বে, প্রত্যয়ী মমতা

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বেই। প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা ভোটে তৃণমূলের  আসন বাড়বে, প্রত্যয়ী মমতা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বেই। প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি। সোমবার রাতে ওই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। এক প্রশ্নের জবাবে মমতা বলেছেন, তৃণমূলের আসন এবার বাড়বেই। বিজেপির ঔদ্ধত্য-জাতপাতের নামে বিভাজন তৈরি করা, মানুষকে অত্যাচার করা— এসবের জবাব দেবে জনতা। আমরা সারা বছর মা-মাটি-মানুষের জন্য কাজ করি। তাই মানুষও আমাদের পাশে থাকবে। জনতার প্রতি সেই বিশ্বাস আমার আছে। যেভাবে এসআইআরের নামে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, তার জবাব ভোটবাক্সে পাবে বিজেপি। 

Advertisement

সাক্ষাৎকার পর্বে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, এবার ভোটের ৬ মাস আগে থেকে তথাকথিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। যখন তখন অফিসার তুলে নিচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতা বলেন, উনি চান না, মানুষ সরকার তৈরি করুক। উনি নিজে সরকার তৈরি করে দিতে চাইছেন। পাশাপাশি, জাতীয় রাজনীতির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র কোথাও কংগ্রেস জোট হারেনি। আমি বিশ্বাস করি ওখানে কংগ্রেস জোটকে হারানো হয়েছে। 
সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাই, সংগ্রাম থেকে ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা উঠে এসেছে। রাজীব গান্ধী থেকে নরসিংহ রাও, কিংবা ভিপি সিং থেকে অটলবিহারী বাজপেয়ি হয়ে মনমোহন সিং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন মমতা। সেই অভিজ্ঞতায় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমোর খেদ, এখন রাজনীতিতে সৌজন্য হারিয়েছে। আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে তাঁর বক্তব্য, ওঁনার সঙ্গে দেখা হলে সৌজন্য বিনিময় হয়। কথা হয়, কিন্তু, কোনও কাজ হয় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ