Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জোড়া দুর্ঘটনায় মালদহে মৃত ৫

জোড়া দুর্ঘটনায় মালদহে মৃত ৫
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার মালদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের দেওতলা কুলিপুকুর এলাকায় যাত্রীবাহী টোটোকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বাকি দু’জনকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়। অন্যজনকে মেডিক্যালে পাঠানো হয়েছিল। হাসপাতালে  উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) শ্যামল চন্দ্র দাস, গাজোল থানার পুলিস আধিকারিকেরা। পুলিস জানিয়েছে, মৃতদের নাম  নিজামুদ্দিন শেখ (৫৫), ললিত ভুঁইমালি (৬০), আলতাফ হোসেন (৪২)। সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় জখম সামসুদ্দিন শেখের। তাঁদের বাড়ি গাজোলের খালম্বা, কাজীপাড়া, দেওতলা সহ বিভিন্ন এলাকায়।

Advertisement

পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজামুদ্দিন এবং ললিত মাছের ব্যবসা করতেন। সামসুদ্দিন সব্জি বিক্রেতা। আলতাফ টোটো চালক। তাঁরা ভোরে ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে একটি টোটোয় চেপে দেওতলা  থেকে গাজোল সদরের কিষান মান্ডির দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 
অন্যদিকে, জেলার ১২ নম্বর জাতীয় সড়কে পুরাতন মালদহে একটি ১২ চাকার লরি দুটি জায়গায় ধাক্কা মারে। ঘটনায় একজনের মৃত্যু এবং দু’জন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতের নুরুল শেখের (৫৪) বাড়ি জলঙ্গা গ্রামে। তিনি একটি গাড়ির দোকানে গার্ডের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ওই লরিটি প্রথমে চাকি মোড়ে একটি আর্থমুভারকে ধাক্কা মেরে নয়ানজুলিতে ফেলে দেয়। পরে ওই ঘাতক লরি প্রায় ৪০ মিটার দূরে গিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে। সেখানে ডিউটিতে থাকা এক কর্মী জখম হন। মালদহ মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। ঘাতক চালক জখম হওয়ায় তাঁকে মেডিক্যালে পাঠানো হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ